Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে গুজরাট বিধানসভায় প্রস্তাব পাশ

বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে গুজরাট বিধানসভায় প্রস্তাব পাশ

বিবিসি ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান করেছে৷ ২০০২ সালের গুজরাত দাঙ্গার উপর তৈরি তথ্যচিত্রটি বিতর্কিত৷ বিশ্বে এর প্রদর্শন করেছে বিবিসি এবং এভাবেই দেশ তথা প্রধানমন্ত্রীকে ছোট করেছে তারা৷ তাই কেন্দ্রীয় সরকার এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক৷ শুক্রবার এই মর্মে একটি বেসরকারি প্রস্তাব পাশ হল করল গুজরাত বিধানসভায়৷ এই সময় অবশ্য কংগ্রেস সদস্যরা বিধানসভায় উপস্থিত ছিলেন না৷

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলসহ মন্ত্রিসভার সব সদস্য বিজেপি বিধায়কেরা মিলে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন৷ কংগ্রেস বিধায়কদের অনুপস্থিতিতেই তা ধ্বনি ভোটে পাশ হয়৷ এর আগের দিন বিরোধী কংগ্রেস বিধায়কদের বহিষ্কার করা হয়েছে৷ বিজেপি বিধায়ক বিপুল প্যাটেল বিবিসির তথ্যচিত্র নিয়ে একটি ব্যক্তিগত প্রস্তাব (প্রাইভেট মোশন) আনেন৷

এ প্রস্তাব প্রসঙ্গে বিজেপি বিধায়ক মণীষা ওয়াকিল জানান বিবিসির এই তথ্যচিত্রের মাধ্যমে বেশ কয়েকটি এনজিও গুজরাত এবং ভারতকে কলঙ্কিত করেছে৷ ২০২২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে৷ সেই সময় বিশেষ তদন্তকারী দল (স্পোশ ইনভেস্টিগেশন টিম বা সিট) গঠিত হয়েছিল৷ তারা রাজ্য সরকারকে ক্লিন চিট দিয়েছে৷

২০০২ সালের ফেব্রুয়ারিতে গোধরা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে৷ তাতে ৫৯ জন করসেবকের পুড়ে মৃত্যু হয়৷ এরপর জ্বলে ওঠে পুরো গুজরাত৷ তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ নেয়৷ আর সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বহু মুসলমান প্রাণ হারান৷ বিবিসির ‘ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্রটি এই ঘটনার উপর তৈরি৷ এতে বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশে৷

তথ্যচিত্রটির প্রথম পর্বটি ১৭ জানুয়ারি সম্প্রচারিত হয়৷ দ্বিতীয় পর্ব ২৪ জানুয়ারি৷ দু টি পর্বের প্রদর্শনই ভারতে নিষিদ্ধ করা হয়েছে৷ গুজরাত বিধানসভায় বিজেপি বিধায়ক অমিত ঠাকর প্রশ্ন তোলেন ২০ বছর আগের বিষয়টি নিয়ে ফের আগুন জ্বালানোর কী প্রয়োজন? তার দাবি মানুষ এসব ভুলে গিয়েছে৷ এটা ভারতের উন্নয়নের গতি স্তব্ধ করে দেয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত৷ সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য