Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতেজগাঁও বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

তেজগাঁও বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ও বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য