Wednesday, May 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরগুনার ২ হজযাত্রী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরগুনার ২ হজযাত্রী নিহত

হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশী হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুজন শ্যালক-দুলাভাই। এদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের কনিষ্ঠ পুত্র সাগর জোমাদ্দার (২৩) ও অন্যজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)। তাদের পাসপোর্ট নম্বর( সাগর জোমাদ্দার- ইই ০৮০৬০২১, মোজাম্মেল হোসাইন- ইএইচ ০০৮৭১৭৩১

তারা দুজনই সৌদি আরবে (প্রবাসে) থাকতেন। বিষয়টি নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নিহত সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওনা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই নিহত হন তারা। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় ঘটনাটি ঘটে। সাথে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে পরিবারের দু’জন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনরা। বাংলাদেশী ওই দুই নাগরিকের লাশ ফেরৎ পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।
নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাস সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য