Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজানে সর্বোচ্চ একবার ওমরাহর সুযোগ

রমজানে সর্বোচ্চ একবার ওমরাহর সুযোগ

পবিত্র রমজানে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার ওমরাহ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

দেশটির সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, অন্যদেরও ওমরাহ আদায়ের সুযোগ করে দিতে মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, রমজানে একজনের একবার ওমরাহ- এই শর্তারোপ করার উদ্দেশ হলো- অন্যরা যাতে সহজে ও প্রশান্তিতে ওমরাহ পালন করতে পারেন।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে ওমরাহ ইচ্ছুক মুসল্লিদের উদ্দেশে বলা হয়েছে, যারা ওমরাহ করতে চান, তারা ‘নাসক’ অ্যাপের মাধ্যমে পারমিট চালু করুন এবং সময় কাজে লাগান।

মন্ত্রণালয় আরো বলছে, এবার ওমরাহর নির্দিষ্ট তারিখ পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। এই পরিস্থিতিতে যারা নাসক অ্যাপে পারমিট নিয়েছেন, তারা যদি ওমরাহর তারিখ বদল করতে চান, তাহলে তাদের পারমিট বাতিল করতে হবে এবং ফের পারমিট নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য