Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং আরো ২৯ জন আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে সোমবারের এই দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় মিডিয়া। আরোহীরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন।

হতাহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তবে বিস্তারিত জানানো হয়নি।

খবরে বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোমবার একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এ সময় অন্তত ২০ জন নিহত এবং ২৯ জন আহত হয়।
খবরে বলা হয়, আসির প্রদেশ ও আভা নগরীর সাথে সংযোগকারী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

সূত্র : গালফ নিউজ ও এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য