Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইকুয়েডরে ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় ৫০

ইকুয়েডরে ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় ৫০

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

কিয়োটা থেকে তিন শ’ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলূসি গ্রামে রোববার রাতে এ ভূমিধস হয়। এতে বেশকিছু সংখ্যক বাড়ি চাপা পড়ে। আহত হয়েছেন ২৩ জন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে হিমবাহের কারণেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গেছে।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, অগ্নিনির্বাপনকারীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে আশপাশ থেকে ওই গ্রামে ছুটে আসছে। দুর্গত এলাকা থেকে সকল নাগরিককে সরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

এদিকে সরকার দুর্গত এলাকায় জাতীয় পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে।

উল্লেখ্য, বছর শুরুর পর থেকে ইকুয়েডরে প্রবল বর্ষণের কারণে ২২ জন মারা গেছেন।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য