Thursday, September 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদুল আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

মসজিদুল আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের দ্বিতীয় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) অনুষ্ঠিত জুমার নামাজে ইসরায়েলি দখলদার বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় আড়াই লাখ মুসল্লি অংশ নেন।

জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিলের প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, রমজানের দ্বিতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। জেরুজালেম ও অন্যান্য স্থান থেকে আগত প্রায় দুই লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।

এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীরের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরা জেরুজালেমে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে। এদিকে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের জন্য প্রবেশের পূর্ব-অনুমতি লাগবে।

সূত্র : আলজাজিরা মুবাশির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য