Thursday, November 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআজাদ কাশ্মীর নিয়ে ভারতের অ্যাজেন্ডা জানালেন মন্ত্রী

আজাদ কাশ্মীর নিয়ে ভারতের অ্যাজেন্ডা জানালেন মন্ত্রী

পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা ভারত সরকারের অন্যতম অ্যাজেন্ডা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সোমবার লন্ডনে এ কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন লন্ডনে থাকা জম্মু ও কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করেছেন জিতেন্দ্র সিং। এ সময় তিনি জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এতদিন যে ভুলগুলো হয়েছিল কাশ্মীরে, সেটা সংশোধন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সরকারি সফরে ইংল্যান্ডে গেছেন ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, ৩৭০ ধারার বিলোপের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার ফিরিয়ে দিয়েছে সরকার।

গোটা দেশবাসীর মানুষের যে অধিকার, কাশ্মীরের মানুষের সেই অধিকার- এটা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে মোদি সরকার ৩৭০ ধারা বিলোপ করে। এই ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বর্তমানে এটি জম্মু ও কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেছেন, পাকিস্তান থেকে যে শরণার্থীরা কাশ্মীরে এসেছিলেন, তাদের প্রতি ন্যায়বিচার করেছে সরকার। কাশ্মীরের যে কন্যারা তাদের নাগরিকত্ব, সম্পত্তির অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিলেন, তাদের জন্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে সরকার। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান সরকারের ও রাজনৈতিক দল হিসেবে বিজেপির অন্য়তম কাজ হলো পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করা এবং তা ভারতের হাতে ফিরিয়ে দেওয়া। হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য