Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজুমার নামাজের মাধ্যমে ‘খাইরুদ্দীন বারবারোসা মসজিদে’র উদ্বোধন করলেন এরদোগান

জুমার নামাজের মাধ্যমে ‘খাইরুদ্দীন বারবারোসা মসজিদে’র উদ্বোধন করলেন এরদোগান

আরো একটি নতুন মসজিদ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে ইস্তাম্বুলের ইউরোপীয় অংশের লেভেন্ত এলাকায় অবস্থিত মসজিদটির উদ্বোধন করেন তিনি।

ওই মসজিদের নাম ‘খাইরুদ্দীন বারবারোসা মসজিদ’। ওসমানিয়া শাসনামলের বিখ্যাত মুসলিম বীর ও নাবিক খাইরুদ্দীন বারবারোসার নামে মসজিদটির নামকরণ করা হয়েছে।

এদিন তুর্কি প্রেসিডেন্ট নতুন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং এরপর উদ্বোধনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এরদোগান জানান, লেভান্ত থেকে এ পথ দিয়েই খাইরুদ্দীন বারবারোসা তার সৈন্যদের বসফরাস প্রাণালীতে অবতরণ করাতেন। তার স্মৃতিচারণেই মসজিদের এই নামকরণ।

তুর্কি প্রেসিডেন্ট আরো জানান, এই মসজিদে একসাথে অন্তত ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এরমধ্যে ছাদ অংশে ১১ হাজার ও উন্মুক্ত প্রান্তরে ৯ হাজার।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য