عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ: أَنَّ صَفْوَانَ بْنَ أُميةَ بعث بِلَبن أَو جدابة وَضَغَابِيسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى الْوَادِي قَالَ: فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ارْجِعْ فَقُلِ: السَّلَامُ عَلَيْكُمْ أَأَدْخُلُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
কালাদাহ্ ইবনু হাম্বাল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সফ্ওয়ান ইবনু উমাইয়াহ্ (রাঃ) আমার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দুধ অথবা হরিণের একটি বাচ্চা এবং একটি শসা পাঠালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু উপত্যকায় অবস্থান করছিলেন। কালাদাহ্ বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এমনিতেই ঢুকে পড়লাম, সালাম প্রদান করলাম না এবং অনুমতিও নিলাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি ফিরে যাও (প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করো)। অতঃপর বলো : ’’আসসালা-মু ’আলায়কুম’’, আমি কি ভিতরে আসতে পারি? (তিরমিযী ও আবূ দাঊদ)[1]
[1] সহীহ : তিরমিযী ২৭১০, আবূ দাঊদ ৫১৭৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮১৮, শু‘আবুল ঈমান ৮৮০৯, ‘নাসায়ী’র কুবরা ৬৭৩৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৫৭৫২, ‘বায়হাক্বী’র কুবরা ১৮১২১, আল আদাবুল মুফরাদ ১০৮১।
ব্যাখ্যাঃ এতে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, সালামের সাথে অনুমতি প্রার্থনা যোগ করা এবং প্রথমে সালাম দেয়া সুন্নাত। (‘আওনুল মা‘বূদ ৮ম খন্ড, হাঃ ৫১৬৮)
