Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএলএনজি কিনতে কাতারের সঙ্গে ১৫ বছরের চুক্তি করছে বাংলাদেশ

এলএনজি কিনতে কাতারের সঙ্গে ১৫ বছরের চুক্তি করছে বাংলাদেশ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে পেট্রোবাংলার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবে কাতার। বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার রয়টার্সকে জানিয়েছেন, এই চুক্তি হবে ১৫ বছর মেয়াদী। চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে ২০ লাখ টন এলএনজি সরবরাহ করবে কাতার। ২০২৬ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহ শুরু হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জি নর্থ ফিল্ডের মেগা সম্প্রসারণের জন্য চলতি বছর যে কয়টি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশের সঙ্গে বিক্রি চুক্তি তার অন্যতম হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, নতুন চুক্তিতে বাংলাদেশ সরকার কত দামে এলএনজি কিনছে তা এই মুহূর্তে প্রকাশ করা হবে না।

কাতার হল বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে এলএনজির চাহিদা বেড়েছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর এই চাহিদা বাড়তে শুরু করে।

এলএনজি আমদানির চুক্তিটি কাতারের সাথে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘমেয়াদী চুক্তি হবে। গত বছর ইউক্রেন যুদ্ধের পর দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির জন্য অপেক্ষা করছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য