Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ ভিড়ছে আজ

কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ ভিড়ছে আজ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনের পতাকাবাহী জাহাজ এমভিজে হ্যায় মোংলা বন্দরে ভিড়বে। আজ শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকরেজে ভিড়বে জাহাজটি। 

তারপর বিদেশি জাহাজটি থেকে খালাসকৃত কয়লা লাইটারেজে করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্রের জেটিতে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে চীনের পতাকাবাহী জাহাজ এমভিজে হ্যায়। মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছানোর পর (আজ) শনিবার ভোর ৫টার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকরেজে ভিড়বে। শনিবার সকাল থেকেই জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে। 

তিনি আরো বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছে মোংলা বন্দরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য