Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউন্নয়ন প্রকল্প গ্রহণের সময় জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় জনস্বার্থকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা প্রত্যক্ষ শেষে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা পাবনা জেলার সড়ক যোগাযোগ, পানি উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামো উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প প্রস্তাব উপস্থাপন করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্পমেয়াদী প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান, কারণ সব প্রকল্প একযোগে বাস্তবায়ন করা সম্ভব নয়।

পর্যায়ক্রমে অন্যান্য মাঝারি ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি কর্মকর্তাদের মানসম্মত কাজ নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলো শেষ করার নির্দেশ দেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (অতিরিক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য