Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৭ ভারতীয় কফ সিরাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হুর

৭ ভারতীয় কফ সিরাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হুর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ২০টি কফ সিরাপের উপাদান পরীক্ষানিরীক্ষার নির্দেশ দিয়েছে। তাদের প্রাথমিক ধারণা, এই কফ সিরাপগুলোর উপাদান থেকে বিষক্রিয়া হতে পারে। গত কয়েক মাসে কফ সিরাপ থেকে বিষক্রিয়ায় অন্তত তিনশো শিশুর মৃত্যু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। যার বেশিরভাগই পশ্চিম আফ্রিকার। এই পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ভারত থেকে বহু কফ সিরাপ যায়। কিছুদিন আগে ভারতীয় কফ সিরাপ খেয়ে উজেবেকিস্তান ও জাম্বিয়ায় বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। তারপরই ভারতীয় কফ সিরাপগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হু।

নয়ডার মারিয়ন বায়োটেক, হরিয়ানার মেডেন ফার্মাসিউটিক্যাল, চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা, পাঞ্জাবের ফার্মাচেনসহ কয়েকটি সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে বেশ কিছু শিশু মারা যায়। ওই সংস্থারগুলোর বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করেছে তারা। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে এই কফ সিরাপগুলোর মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়েছিল শিশুরা। অবশ্য ডিজিসিএ ইতিমধ্যেই এই সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। বলা হয়েছে, রফতানির আগে সব সিরাপ সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। সব ঠিক থাকলে তবেই বিদেশে রফতানি করা যাবে।
সূত্র : আজকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য