Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবারো হজের খুতবার অনুবাদক ওয়াহিদুর রহমান, নয়া দিগন্তকে যা জানালেন

এবারো হজের খুতবার অনুবাদক ওয়াহিদুর রহমান, নয়া দিগন্তকে যা জানালেন

এবারো হজের খুতবার বাংলা অনুবাদের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শায়খ আ.ফ.ম ওয়াহিদুর রহমান মাক্কী। এ নিয়ে তৃতীয়বারের মতো মহান এ দায়িত্ব পালন করবেন তিনি।

রোববার বিকেলে শায়খ ওয়াহিদুর রহমান নিজেই নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, মূলত ২০২০ সালের আগে মোট ৬টি ভাষায় হজের খুতবার অনুবাদ হত। ২০২০ সালেই সর্বপ্রথম তাকে দিয়ে বাংলা অনুবাদ কার্যক্রম শুরু হয় এবং এবছরও তিনি ফের হজের অনুবাদক ও ভাষ্যকার নিযুক্ত হলেন।

তবে ২০২২ সালে অনিবার্য কারণবশত তিনি এ দায়িত্ব পালন করতে পারেননি বলে জানান শায়খ আ.ফ.ম ওয়াহিদুর রহমান মাক্কী। তিনি বলেন, এবছর শুধু আমিই নই; আমার সহযোগী হিসেবে আরো তিনজন আলেমকে অনুবাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- শায়খ ড. খলিলুর রহমান, শায়খ মুবিনুর রহমান ফারুক ও শায়খ নাজমুস সাকিব।

এদের মধ্যে শায়খ নাজমুস সাকিব জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স কোর্সের জন্য নির্বাচিত এবং বাকিরা মক্কা মুকাররমার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট।

একনজরে হজের খুতবার প্রধান বাংলা অনুবাদক ওয়াহিদুর রহমান
শায়খ ওয়াহিদুর রহমান মাক্কী কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনীয়া পূর্ব বোমাংখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা মোহাম্মদ ইসমাইল সাবেক প্রতিষ্ঠাতা হেড মাওলানা গর্জনীয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, তার দাদা চট্টগ্রামের বিখ্যাত দারুল উলুম আলিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

ওয়াহিদুর রহমান বর্তমানে সৌদি আরবে মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় রত আছেন। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে হাদিস বিভাগে কামিল ও ঐতিহ্যবাহী মাদরাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল তাফসির বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তিনি কক্সবাজারের টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী দারুল উলুম মাদরাসা থেকে দাখিল এবং দক্ষিণ চট্টগ্রামের উম্মুল মাদারিস খ্যাত চুনতী হাকিমিয়া আলিয়া মাদরাসা থেকে যথাক্রমে আলিম ও ফাজিল পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হন।

তিনি ১৯৯৯-২০০৪ ইংরেজি সাল পর্যন্ত ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত গাউছিয়া ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। আ.ফ.ম. ওয়াহিদুর রহমান রাজকীয় সৌদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত ও পদক্ষেপ পৃথিবীর ২০টি ভাষায় খুতবাতুল আরাফার তথা হজের খুতবাহ সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০, ২০২১ সালে নিযুক্ত ছিলেন। ২০২৩ সালের জন্যও পুনরায় দায়িত্বপ্রাপ্ত হলেন।

একইসাথে তিনি মক্কায় ইসলামিক সেন্টার এর একজন দাঈ হিসেবে বাংলা ভাষাভাষীদের মাঝে দাওয়াতী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখ্য, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফা ময়দান থেকে সৌদি সরকারের পক্ষ থেকে আরবি ভাষায় যে খুতবাহ পাঠ করা হবে, তা বাংলা ভাষাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য