সুইডেনের ইসরাইলি দূতাবাসের সামনে তাওরাত ও বাইবেল পোড়ানোর কথা ঘোষণাকারী ব্যক্তি তার পরিকল্পনা ত্যাগ করে জানিয়েছেন, পবিত্র গ্রন্থগুলোর অবমাননার প্রতিবাদ জানাতে তিনি ওই ঘোষণা দিয়েছিলেন। তিনি তাওরাত ও বাইবেল পোড়ানোর জন্য সুইডিশ কর্তৃপক্ষের কাছ থেকেও অনুমতি পেয়েছিলেন। কিন্তু তা না করেই বরং মুগ্ধতা সৃষ্টি করেছেন।
শনিবার আহমদ আলুশ (৩২) যথাসময়ে সুইডিশ রাজধানীতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারপর তার ব্যাগ থেকে লাইটারটি বের করে মাটিতে ফেলে দিয়ে বলেন যে পবিত্র গ্রন্থগুলো পোড়ানোর কোনো পরিকল্পনা তার কখনোই ছিল না।
তারপর তিনি পবিত্র কোরআন কোরআন বের করেন এবং ইসলামের সবচেয়ে পবিত্র এই গ্রন্থটি আগে পোড়ানোর নিন্দা করেন।
তিনি বলেন, ‘আপনি ইসলামের সমালোচনা করতে পারেন। সেটা ঠিক আছে।’ কিন্তু কোরআন পোড়ানো মানে ‘মতপ্রকাশের স্বাধীনতা নয়।’
তিনি বলেন, ‘আমি মুসলিম, আমি কখনো [ধর্মীয় গ্রন্থ] পোড়াব না।’
