Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচাকরিতে যোগ দিয়েই ঘুষ, যেভাবে ধরা পড়েন সরকারি কর্মকর্তা

চাকরিতে যোগ দিয়েই ঘুষ, যেভাবে ধরা পড়েন সরকারি কর্মকর্তা

সরকারি চাকরিতে যোগদানের আট মাসের মধ্যেই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ভারতের এক সরকারি কর্মকর্তা। ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগের সহকারী রেজিস্ট্রার মিতালি শর্মাকে গ্রেফতার করেছে ওই রাজ্যের দুর্নীতিদমন শাখা। সরকারি চাকরিতে যোগদান করেই কী করে একজন কর্মকর্তা ঘুষ নেওয়ায় হাত পাকালেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আট মাস আগে বিহারের হাজারিবাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে যোগ দেন মিতালি। সেটাই ছিল তার প্রথম পোস্টিং। অভিযোগ, চাকরিতে যোগদান করেই ঘুষের দাবি করতে থাকেন তিনি। সম্প্রতি তিনি স্থানীয় ব্যবসায়ী সহযোগিতা সমিতি পরিদর্শন করেন। সেখানে একাধিক বিধি পালন করা হচ্ছে না বলে অভিযোগ করে পদক্ষেপ গ্রহণ করার হুমকি দেন মিতালি। এর পর জানান, ২০ হাজার রুপি ঘুষ দিলে কোনো পদক্ষেপ করবেন না। ঠিক হয় ৭ জুলাই তার দফতরে গিয়ে প্রথম কিস্তির ১০ হাজার রুপি দিয়ে আসবেন ব্যবসায়ী সমিতির লোকেরা।

ওদিকে মিতালিদেবীর ঘুষ চাওয়ার কথা ঝাড়খণ্ডের দুর্নীতিদমন শাখার ডিজিকে জানিয়ে দেন ব্যবসায়ী সমিতির এক সদস্য। সেই মতো ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। নিজের দফতরে বসে ঘুষ নেয়ার সময় হাতে নাতে তারা মিতালিদেবীকে ধরেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অভিযুক্ত সরকারি কর্মকর্তাকে এর পর গ্রেফতার করে হাজারিবাগে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য