Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিলো সৌদি আরব

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিলো সৌদি আরব

চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ জুলাই) থেকে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের ওমরাহর অনুমতিপত্র দেওয়া শুরু করেছে দেশটির মন্ত্রণালয়।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। ওমরাহপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে। এছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ।

তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য— অনুমতিপত্র চাওয়া আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে। এছাড়া সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।

এদিকে এ বছর গত ২৮ জুন পবিত্র হজ পালিত হয়। হজের আয়োজন নির্বিঘ্নে করতে হজের আগে ও পরে নির্দিষ্ট কিছুদিন ওমরাহ বন্ধ রাখা হয়েছিল।

পিডিএস/এমএইউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য