Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতে বন্যা, ডুবল ৪০০ গাড়ি

ভারতে বন্যা, ডুবল ৪০০ গাড়ি

ছাদ পর্যন্ত ডুবে আছে ৪০০-র বেশি গাড়ি! ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি অংশ থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও৷ হিন্দোন নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে এই অবস্থা হয়েছে৷ গ্রেটার নয়ডার সুথিয়ানা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ ভয়ঙ্কর ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সারি সারি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে৷ এক গলা পানিতে ডুবে৷ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার দুপুর ৩টার পর হিন্দোন নদীতে পানির স্তর আচমকাই হু হু করে বেড়ে যায়৷

এর পরই ওই চত্বর ভেসে যায় নদীর পানি৷ এখানেই রাখা ছিল অসংখ্য গাড়ি৷ বীমার টাকা না মেটানোর জন্য গাড়িগুলো আটক করে রাখা হয়েছিল৷ শুধু গাড়িগুলোই নয়৷ যমুনার শাখানদী হিন্দোনের কাছাকাছি থাকা নিচু অংশের বহু গ্রামও ভেসে গেছে৷ বাসিন্দাদের নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে৷

মঙ্গলবার নয়ডাসহ দিল্লির অন্যান্য অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে৷ যমুনানদীর পানির স্তরও ২০৫.৩৩ মিটারের সামান্য বেশি বিপৎসীমার উপর দিয়ে বইছে৷ দুপুরে পানির স্তর ছিল ২০৫.৪ মিটার৷ আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে দিল্লিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির আশঙ্কা নেই৷ তবে দিল্লির বাতাসে বেশি আর্দ্রতা এবং বেশি তাপমাত্রার পূর্বাভাস রয়েছে৷ তবে ২৫ জুলাই রাত থেকে দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷

মহারাষ্ট্র, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ পাশাপাশি সৌরাষ্ট্র-কচ্ছ অংশ, মধ্য মহারাষ্ট্র, গোয়া এবং উপকূলীয় কর্নাটকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে৷ তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় গুজরাতের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷
সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য