Saturday, September 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটেছে। সৈন্যরা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে আটক করেছে, দেশব্যাপী কারফিউ জারি করেছে, সংবিধান বাতিল করেছে এবং সকল প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে।


বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন যে নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে। কর্নেল আমাদু আবদরামান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান, ‘দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।’ টিভিতে তার ঘোষণা প্রদানের সময় আরো ৯ অফিসার তাকে ঘিরে ছিল।

তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রেসিডেন্ট এবং তার পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে বুধবার সকালে নাইজারের প্রেসিডেন্ট স্বীকার করেন যে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে দৃশ্যত অভ্যুত্থানচেষ্টা চালাচ্ছে।

এই অভ্যুত্থানের নিন্দা করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেজ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী উগ্রবাদীদের দমনে বাজুম ছিলেন পাশ্চাত্যের অন্যতম মিত্র।

সূত্র : বিবিসি ও আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য