Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন উপমন্ত্রী

মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন উপমন্ত্রী

মালয়েশিয়ার সেলাঙ্গরের এলমিনা টাউনশিপের কাছে আজ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে ছিলেন দেশটির পাহাং রাজ্যের পেলাঙ্গাই আসন থেকে রাজ্য বিধানসভার সদস্য এবং পাহাং এক্সকো সদস্য দাতুক সেরি জোহারি হারুন (৫৪)।

পাহাং রাজ্য বিধানসভার স্পিকার দাতুক সেরি মোহাম্মদ শামসুদিন বৃহস্পতিবার (১৭ আগস্ট) ফেসবুকে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন।

১৫তম সাধারণ নির্বাচনে নতুন মুখ হিসেবে জোহারিকে বারিসান ন্যাশনাল পার্টির প্রার্থী হিসেবে মাঠে নামানো হয়েছিল এবং বেন্টং সংসদীয় আসনের পেলাঙ্গাই রাজ্যের আসনে জয়ী হয়েছিল।

জোহারি পরবর্তীকালে পাহাং ঐক্য সরকারে স্থানীয় সরকার, আবাসন, পরিবেশ এবং সবুজ প্রযুক্তি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

মালয়েশিয়ার শাহ আলমে বিমান দুর্ঘটনা এলাকায় কাজ করছিলেন বাংলাদেশী শ্রমিকরা। তারা বলেন, হঠাৎ আমি একটি প্রচণ্ড বিস্ফোরণ শুনতে পেলাম এবং ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই আমি একজনকে রাস্তায় আগুনে জ্বলতে দেখলাম, এমন বিভৎস দৃশ্য আমি জীবনে দেখিনি। এভাবেই বলছিলেন শাহ আলমের এলমিনার বিমান দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের এলমিনায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এ সময় দুর্ঘনাস্থলে উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশী প্রবাসীও, তারাও জানিয়েছেন এমন ভয়ানক দুর্ঘটনার বর্ণনায়।

জানা যায়, সেলাঙ্গরের এই এলাকাটিতে বহু বাংলাদেশীর কর্মস্থল ও বাস। তাদের ধারণ করা কয়েকটি ভিডিওতে ফুটে উঠে বিভৎস সব দৃশ্য।

শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিমানেই ছিলেন আটজন। ছয়জন যাত্রী, দু’জন ক্রু এবং একজন পাইলট। এছাড়াও বিমান আঁচড়ে পড়ার পর সড়কে থাকা আরো দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মহাসড়কের দু’জনের মধ্যে একজন ছিলেন প্রাইভেটকার চালক ও অন্যজন মোটরসাইকেল আরোহী।

ঘটনার পর পরই মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়। তখন গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। তবে কী কারণে এই ছোট বিমানটি মহাসড়কের ওপর ভেঙে পড়ল তা অনুসন্ধান করতে ব্লাক বক্সের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য