Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে বাস দুর্ঘটনায় ১২ যাত্রী নিহত

তুরস্কে বাস দুর্ঘটনায় ১২ যাত্রী নিহত

তুরস্কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১৯ জন।

সোমবার (২১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মধ্য তুরস্কের ইয়োজগাট শহরের গভর্নর মেহমেত আলী ওজকান বলেন, বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ইয়োজগাট শহরের পাশের একটি খাদে পড়ে বিধ্বস্ত হয়।

বাসটি ইয়োজগাট থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পূর্বের শহর সিভাস থেকে ইস্তাম্বুলে যাচ্ছিল।

ওজকান আরো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন যাত্রী মারা যান এবং একজন পরে হাসপাতালে মারা যান।

তিনি জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ওজকান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। চালকের ‘অবহেলায়’ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এপি/ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য