Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৩২ ভাগ ফরাসির রোজ ৩ বেলা খাবার জোটে না

৩২ ভাগ ফরাসির রোজ ৩ বেলা খাবার জোটে না

ফ্রান্সের এক-তৃতীয়াংশের বেশি লোকের রোজ তিন বেলা খাবার জোটে না। ফলে তারা খাবার ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় সামগ্রী কেনায় কাটছাঁট করতে বাধ্য হন। বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সেকোর্স পপুলায় (পিপলস রিলিফ) নামের এক সংগঠনের পরিচালিত ওই জরিপে বলা হয়, ৩২ ভাগ লোক দিনে তিন বেলা খাওয়ার মতো সবসময় পর্যাপ্ত খাবার বা স্বাস্থ্যকর খাবার সংগ্রহ করতে পারে না।

জরিপে বলা হয়, খাবার সংগ্রহ করতে না পারলে বেশির ভাগ লোকই খাবার পরিমাণ কমিয়ে দেয়।

জরিপটি ১৭-১৮ জুন ৯৯৬ জনের ওপর চালানো হয়েছিল।
জরিপে প্রায় অর্ধেক লোক তথা ৪৩ ভাগ জানিয়েছে, তারা প্রতিদিন ফল ও সব্জি যোগাড় করতে পারেন না।
অব্যাহত মুদ্রাস্ফীতি এবং উচ্চ মূল্যের কারণে ফ্রান্সে গরিব লোকের সংখ্যা বাড়ছে বলেও জরিপে বলা হয়।

জরিপে ৫৩ ভাগ লোক জানিয়েছে, তারা সঞ্চয় করতে পারছে না। ৪৫ ভাগ লোক জানিয়েছে, তারা চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না।

সূত্র : ডেইলি সাবাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য