Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইলকে রক্ষায় গাজায় ‘সবকিছু’ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইসরাইলকে রক্ষায় গাজায় ‘সবকিছু’ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন ইসরাইল সফরকালে আবারো দেশটির আত্মরক্ষার অধিকারের উপর জোর দিয়েছেন এবং ইসরাইলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সবকিছু’ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমরা এই প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে আছি যে- ৭ অক্টোবরের ঘটনা যাতে আর কখনো না ঘটতে না পারে তা নিশ্চিত করতে সম্ভবপর সবকিছু করার বাধ্যবাধকতা ইসরাইলের রয়েছে।

তিনি যোগ করেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা যখন আসে তখন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হামাস যাতে তাদের আক্রমণ করকে না পারে এজন্য সবকিছু করা হয়।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য