Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাল ভারত

ফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাল ভারত

ফের ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠিয়েছে ভারত। রোববার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস জয়শঙ্কর তার এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেন, আমরা ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।

তিনি জানান, ভারতীয় বিমান বাহিনীর আইএএফ সি ১৭ বিমানটি প্রায় ৩২ টন সহায়তা নিয়ে মিসরের আল-আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর ভারত প্রথমবারের মতো ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠায়। তখন তারা ফিলিস্তিনে প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন ত্রাণসামগ্রী প্রদান করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল সীমান্তে এক নজিরবিহীন হামলা করে। এর মাধ্যমে চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ১২ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : সিয়াসত ডেইলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য