Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৬৫

গাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৬৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি অভিযানে এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনা সদস্যদের সংখ্যা পৌঁছেছে ৬৫ জনে।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

সর্বশেষ নিহত দুই সেনার নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন স্টাফ সার্জেন্ট দিভির বারাজানি (২০) এবং এবং সার্জেন্ট ইয়িনন তামির (১০)।

গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরাইলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও। হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজারে।

হামাসের তিন কমান্ডার নিহত
এ দিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর রোববার রাতের অভিযানে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডেরে তিনজন কোম্পানি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, শিন বেট (ইসরাইলের নিরাপত্তা বাহিনী) এবং সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে গাজা উপত্যকার একটি ভবনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। নিহত ওই তিন কমান্ডার সে সময় ওই ভবনটিতে উপস্থিত ছিলেন।
ভবনটি কোথায় অবস্থিত, বিবৃতিতে তা উল্লেখ করেনি আইডিএফ। নিহত কমান্ডারদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, ভবনটিকে অস্ত্র-গোলাবারুদের মজুত হিসেবে ব্যবহার করত আল কাসেম ব্রিগেড।

সূত্র : টাইমস অব ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য