Monday, August 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবরিশালে ১ বছর ‘সাজা খেটে’ মুক্তি পেল ৯ ছাগল

বরিশালে ১ বছর ‘সাজা খেটে’ মুক্তি পেল ৯ ছাগল

বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভিতর প্রবেশ করে ঘাস ও গাছ পাতা খাওয়ার দায়ে প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোয়ারে আটকে ছিল ৯টি ছাগল। নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় শুক্রবার মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো।

এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশন ছাগলগুলোকে আটক করে।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। এই বিষয়ে ছাগলের মালিক রাজিব নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। রাজিবের আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিক রাজিবের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরকালে বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য