Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা

ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা

শিগগিরই উগ্রপন্থি ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে আমেরিকা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর যেসব অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী অত্যাচার নির্যাতন চালিয়েছে— তাদের ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বৃহস্পতিবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিংকেন জানিয়ে আসেন, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তারা নিজস্ব ব্যবস্থা নেবেন। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

গত ৭ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিমতীরে বসতিস্থাপন করা ইহুদিরা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এছাড়া ইহুদিরা ফিলিস্তিনিদের জলপাই গাছ উপড়ে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। যুদ্ধ বাধার পর ইহুদি বসতিস্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া দখলদার ইসরায়েলি সেনারাও পশ্চিমতীরের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের হামলায় সেখানে ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/আজাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য