Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাবির আরবি বিভাগের পাঁচ শিক্ষার্থীকে ওমরায় নিল সৌদি আরব

ঢাবির আরবি বিভাগের পাঁচ শিক্ষার্থীকে ওমরায় নিল সৌদি আরব

সৌদি আরবের সার্বিক ব্যবস্থাপনায় ওমরাহ সফরে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিশেষ প্রচেষ্টা এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সহযোগিতায় তাঁরা এ সফরের সুযোগ পান। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক জানিয়েছেন, গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান আরবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তখন তিনি পাঁচ মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ সফরে নেওয়ার ঘোষণা দেন। গতকাল রাতে বিভাগের পাঁচ শিক্ষার্থী ওমরাহ করতে সৌদি আরব যান।
আরবি বিভাগীয় অফিসের মুফতি মাসরুরুল হাসান জানান, ওমরাহ করতে যাওয়া শিক্ষার্থীরা হলেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের, মো. তামিম, মুহাম্মাদ দিলাওয়ার হোসাইন, হাবিবুর রহমান ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা আফিফ। শিক্ষার্থীদের আবেদনের পর একাডেমিক ফলাফলের ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য