Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৮ হাজার

গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৮ হাজার

গাজা যুদ্ধে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছুঁয়েছে। এছাড়া আহত হয়েছে ৪৯ হাজার ৫০০ জন। রোববার (১০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে বলেন, গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯৭ ফিলিস্তিনি নিহত এবং ৫৫০ জন আহত হয়। এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজার ছুঁয়েছে। আর আহতের সংখ্যা সাড়ে ৪৯ হাজারে গড়িয়েছে।

তিনি আরো বলেন, ইসরাইল স্থল অভিযানের পাশাপাশি অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ উত্তর গাজা ও মধ্য গাজা থেকে দক্ষিণে সরে যেতে বাধ্য হচ্ছে।

এদিকে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬০০ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১ হাজার ৫৯৩ সেনা।

রোববার (১০ ডিসেম্বর) ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা প্রকাশ করে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ রোববার গাজা যুদ্ধে আহত ও নিহত সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিকদের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এ যুদ্ধে অন্তত ৬০০ সেনা নিহত হয়েছে। এছাড়া ১ হাজার ৫৯৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৮৯২ জনের আঘাত হালকা আর ২৫৫ জন গুরুতর আহত হয়েছেন।

গাজা আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রায় ৫৫৯ সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে ২১৯ জনের আঘাত হালকা এবং ১২৭ জনের আঘাত গুরুতর।

এদিকে, ইসরাইলকে ফের সামরিক সহায়তা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানায়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

রোববার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ইসরাইলকে গোলাবারুদ সরবরাহ করেছে। একইসাথে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। এর জন্য কৃতজ্ঞতা স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে নেতানিয়াহু।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রতি বছর ৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। ২০১৬ সাল থেকে এই অর্থের মাধ্যমে ইসরাইলের সামরিক বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে স্বাক্ষরিত এক চুক্তিতে ইসরাইলকে ১০ বছরে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার চুক্তি হয়েছিল। এরই ধারাবাহিকতায় গাজা যুদ্ধকে অব্যাহত রাখার জন্য এই সহায়তা দেয়া হয়।

এ বছর নির্ধারিত ৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্ধেক ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য দেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য