Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে ডিম-মাছ-গোশত বিক্রিতে নিষেধাজ্ঞা

ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে ডিম-মাছ-গোশত বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রকাশ্যে ডিম, মাছ ও গোশতের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হঠাৎ অদ্ভুত এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার।

বুধবার নতুন সরকার শপথ নেয়ার পরই এ ঘোষণা করেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর গত বুধবার প্রথম মন্ত্রীসভা বৈঠকে বসেন মোহন যাদব। আর সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জানান, এবার থেকে গোশত ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে ডিম ও মাংস বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞার পেছনে যুক্তিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, মূলত উন্মুক্ত স্থানে গোশত বিক্রি বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রথমে জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে। খাদ্য দফতর থেকেও এই প্রচার চালানো হবে। আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে মাছ-গোশত বিক্রির ওপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে।

নতুন মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে অযোধ্যার পুণ্যযাত্রীদের স্বাগত জানানোর জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া তেন্দু পাতা যারা তোলেন, তাদের প্রতি ব্যাগ পিছু ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন নতুন মুখ্যমন্ত্রী।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য