Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় আরো ২ ইসরাইলি সেনা নিহত

গাজায় আরো ২ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনিদের হামলায় আরো দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে।

রোববার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

নিহত ইসরাইলি সেনারা রিজার্ভ বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযান পরিচালনা করতে গিয়ে ১২১ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীও এ বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসরাইলি সেনাবাহিনীর দু’জন রিজার্ভ সৈন্যকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রায় দুই মাস ধরে ইসরাইল পাশবিকতা চালিয়ে গেলেও কোনো পশ্চিমা দেশ বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত তেল আবিবকে আগ্রাসন বন্ধ করার আহ্বান পর্যন্ত জানায়নি।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য