Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর৯৯ সাংবাদিক প্রাণ হারিয়েছে গাজায়

৯৯ সাংবাদিক প্রাণ হারিয়েছে গাজায়

হামাস নিয়ন্ত্রিত অবরুদ্ধ গাজার জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক। এ নিয়ে আড়াই মাসে উপত্যকাটিতে ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। জনসংযোগ বিভাগের বিবৃতির তথ্য অনুযায়ী, সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ খলিফা। তিনি হামাসপন্থী টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভিতে কাজ করছিলেন। ইসরাইলি গোলা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে স্ত্রী ও তিন সন্তানসহ গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন খলিফা। সেখানেই বিমান হামলায় নিহত হন তিনি। এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ইসরাইলের সামরিক হামলার ফলে গাজায় নিহত ২০ হাজার ৫৭ জনের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু। ৭ অক্টোবর থেকে চলমান এ হামলায় আহত হয়েছে ৫৩ হাজার ৩২০ জন ফিলিস্তিনি। এছাড়া গাজার ২৩ লাখ অধিবাসীর বেশির ভাগই বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে তেল আবিবের দাবি, হামাসের হামলায় নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ ইসরাইলি। এছাড়া গত ২০ অক্টোবর স্থল অভিযান শুরুর পর থেকে ১৪০ জন সেনা হারিয়েছে আইডিএফ। রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য