Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআরব সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত

আরব সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত

লোহিত সাগরে ভারতমুখী তেলের ট্যাঙ্কারে সন্দেহভাজন ড্রোন হামলার প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, সম্ভাব্য হামলার মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ লোহিত সাগর লাগোয়া আরব সাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে।

আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ‘সাইবাবা’ নামে ওই তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা হামলা চালিয়েছে। গত শনিবার ওই এলাকাতেই ইসরাইলের একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়েছিল। আমেরিকা আরো দাবি করেছে, এর আগে চারটি ড্রোন গুলি করে নামিয়েছে তাদের সেনাবাহিনী। সব ড্রোন ইরানের মদতপুষ্ট হাউছি বাহিনীর অধিকৃত এলাকা থেকে ছোড়া হয়েছিল।

গাজা ভূখণ্ডে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ চড়েছে। এই পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে ভারতের সাথে বাণিজ্যিক যোগাযোগে লিপ্ত জাহাজের উপর আবার হামলার আশঙ্কা রয়েছে বলে ওয়াশিংটনের তরফে সতর্কবার্তা এসেছে বলেও সূত্রেও খবর। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য