Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাজশাহীতে আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহীতে আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সোমবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আরডিএ মার্কেটের প্রথম দোকানটির দ্বিতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস রাজশাহী সদর দফতরের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ মার্কেটটি প্রায় বছর তিনেক আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা গণমাধ্যমকে জানান, রাতে আরডিএ মার্কেটের এক নম্বর গদির ভবন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে না অন্য কোনোভাবে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাই ডাম্পিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য