Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতকে সেনা প্রত্যাহার করতে বলল মালদ্বীপ, বেঁধে দিলো সময়ও

ভারতকে সেনা প্রত্যাহার করতে বলল মালদ্বীপ, বেঁধে দিলো সময়ও

চীন সফর থেকে ফিরেই ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। রোববার ভারতকে ডেডলাইন দিয়ে তিনি বলেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে ভারতকে তার দেশে মোতায়েন সমস্ত সেনা প্রত্যাহার করে নিতে হবে। এই ইস্যু সম্পর্কে আলোচনার জন্য মালেতে দুই দেশের প্রতিনিধিদের আলোচনারও আয়োজন করেছিলেন তিনি।


মুইজ্জু মালদ্বীপের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন যে- ভারতীয় প্রতিনিধিদের যেন বলে দেয়া হয়- মার্চের মাঝামাঝির মধ্যে ভারতীয় সেনাদের তুলে নিতে হবে। মালেতে মলদ্বীপের প্রেসিডেন্টের মুখ্যসচিব আবদুল্লাহ নাজিম ইব্রাহিম একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

ভারতীয় সেনা প্রত্যাহার বিষয়ে এ নিয়ে দ্বাদশ মিটিং হলো । ইব্রাহিম জানিয়েছেন, দুটি দেশের মধ্যে সম্পর্ককে ঠিকঠাক রাখার জন্য ভারতীয় সেনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে ও গণতান্ত্রিক উপায়ে প্রত্যাহার করে নিতে হবে।

গত বছর মুইজ্জু নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে সম্প্রতি আবার মালদ্বীপের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি মুইজ্জু। এরপরই রুদ্রমূর্তি তার।

যদিও ভারত দাবি করে যে- স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে মালদ্বীপ ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু চীন সফর শেষে দেশে আসার পর রাষ্ট্রপতির মুইজ্জুর এমন আচরণ আশা করেনি দেশটি।

মালদ্বীপের রাষ্ট্রপতির অফিসের এক মুখপাত্র ইব্রাহিম খলিল জানিয়েছেন, মুইজ্জু ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে মিটিং হয়েছিল। সেখানে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা নিয়ে কথাবার্তা হয়। ওই মিটিংয়ে ভারতীয় হাইকমিশনার মুনু মাহোয়ারসহ অন্যান্য কূটনীতিবিদও ছিলেন। মালদ্বীপের পক্ষ থেকে প্রেসিডেন্টের অফিসের চিফ অফ স্টাফ আবদুল্লাহ ফায়াজসহ অন্যান্যরা ছিলেন।

এদিকে গত বছর থেকেই মুইজ্জু এই ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে সরানো নিয়ে কথা বলছিলেন। দেশটিতে ৭৭ জন ভারতীয় সেনা রয়েছে। সাথে রয়েছে দুটি হেলিকপ্টার ও একটি বিমান।

এরই মধ্যে চীন থেকে ফিরে আসার পরই ভারতের সেনাদের মালদ্বীপ থেকে প্রত্যাহার করার ব্যাপারে খুব কঠোর মুইজ্জু। এমনকি তিনি এমন সব মন্তব্য করছেন, ভারত যেটিকে তাদের বিরুদ্ধে মনে করছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য