উত্তর গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর ‘উচ্চ-তীব্রতার’ অভিযান শেষ হয়েছে। সোমবার ইসরাইলি প্রতিরক্ষা প্রধান এ কথা জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ গাজা উপত্যকায় (নিবিড় পর্যায়) শিগগিরই শেষ হবে।’
তবে তিনি সময়রেখা উল্লেখ করেননি। সামরিক বাহিনী উত্তর গাজায় কম-তীব্রতার অভিযান চালাবে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘ইসরাইলি বাহিনী ওই অঞ্চলে ফিলিস্তিনি সংগঠন হামাসের অবশিষ্ট স্থানগুলো শনাক্ত করতে কাজ করছে।’
গ্যালান্ট জানান, গাজার বিরুদ্ধে ইসরাইলি আক্রমণ এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে নেয়ার পরে ফিলিস্তিনিরা সেখানে শাসন করবে। তবে তা ইসরাইলের সাথে শত্রুতা করে নয়।
তিনি বলেন, ‘গাজার ভবিষ্যত সরকার অবশ্যই গাজা উপত্যকা থেকে হবে। গাজা ফিলিস্তিনিরা শাসন করবে।’
তিনি আরো করেন, ‘সামরিক অভিযানের সমাপ্তি হলে অবশ্যই একটি রাজনৈতিক আইনের নোঙর করা উচিত।’
৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ২৪ হাজার ১০০ মানুষ নিহত এবং ৬০ হাজার ৮৩৪ জন আহত হয়েছে। অন্যদিকে এক হাজার ২০০ জন ইসরাইলি নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
