দখলদার ইসরাইলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শতায়েহ। সোমবার (২২ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শতায়েহ মন্ত্রীসভার বৈঠকের আগে এক বক্তৃতায় ইসরাইলের আগ্রাসন, দখলদারিত্ব ও শান্তির পর প্রত্যাখ্যান করার নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি দখলদারের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান করেছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টেবার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৫ হাজার ১০৫ নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আরো ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছে।
এছাড়া ১২০০ ইসরাইলি এই যুদ্ধে নিহত হয়েছে।
গাজায় ইসরাইলি হামলার কারণে অন্তত ৮৫ শতাংশ নাগরিক খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিতে রয়েছে। এছাড়া গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আল জাজিরা
