Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউত্তেজনা প্রশমনে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

উত্তেজনা প্রশমনে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট উত্তেজনা নিরসনে ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান ও পাকিস্তান।সোমবার উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক যৌথ বিবৃতিতে ওই পদক্ষেপের কথা জানানো হয়েছে।


পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে ২৯ জানুয়ারি ইসলামাবাদে আসবেন তিনি।

প্রতিবেদনে আরো জানানো হয়, উভয় দেশের রাষ্ট্রদূতদেরও আগামী ২৬ জানুয়ারির মধ্যে স্বপদে ফিরতে বলা হয়েছে।

এদিকে, উল্লেখ্য, পাকিস্তান বৃহস্পতিবার ভোরে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ‘সন্ত্রাসীদের গোপন আস্তানায়’ হামলা চালায়। এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের গ্রিন মাউন্টেইনে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

পাকিস্তান বৃহস্পতিবার সকালে জানায় যে তাদের সামরিক বাহিনী ‘মার্গ বার সারমাচার’ কোড নামের অভিযান চালিয়েছে। তারা ইরানের অভ্যন্তরে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) আস্তানায় নিখুঁত হামলা চালিয়েছে।

ইরানের ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানের হামলায় ৯ জন নিহত হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদি জানান, নিহত সবাই ‘বিদেশী নাগরিক।’ ইরান এই হামলার তীব্র নিন্দা জানায়।

অন্য দিকে ইরান মঙ্গলবার দাবি করে তারা বেলুচিস্তানে জৈশ আল-আদল নামের সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাকিস্তান জানায়, এই হামলায় দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান এর তীব্র প্রতিবাদ জানায়। তারা ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে।

ইরানি হামলাটি ছিল সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর জবাব। তারা সিরিয়া ও ইরাকের কয়েকটি স্থাপনাতেও হামলা চালিয়েছিল।

তবে পাকিস্তানের হামলার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চায়। তবে একই সাথে ‘অ-ইরানি গ্রামবাসীদের ওপর ভারসাম্যহীন ও অগ্রহণযোগ্য ড্রোন হামলার’ নিন্দাও করে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সুপ্রতিবেশীমূলক এবং ভ্রাতৃপ্রতীম নীতি বহাল রাখার পক্ষে রয়েছে ইরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, তারা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টিতে শত্রুদের সুযোগ দেবে না, বিশেষ করে যখন জায়নবাদী শাসকের গণহত্যা ও অপরাধ ইসলামি দুনিয়াকে সবচেয়ে বেশি আক্রান্ত করছে।

সূত্র : জিও নিউজ ও ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য