Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘কাউকে যেন ফ্লোরে চিকিৎসা নিতে না হয় সেটি নিয়ে কাজ শুরু হচ্ছে’

‘কাউকে যেন ফ্লোরে চিকিৎসা নিতে না হয় সেটি নিয়ে কাজ শুরু হচ্ছে’

কাউকে যেন ফ্লোরে চিকিৎসা নিতে না হয় সেটি নিয়ে কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিগত সময়ে অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো অনেক কাজ করা বাকি আছে। হাসপাতালে হাসপাতালে এখনো রোগীরা ফ্লোরে চিকিৎসা নেয়। ঢাকা মেডিকেলের ফ্লোরে রোগীদের চাপে হাটা চলা করাই মুশকিল, সেখানে ভালো চিকিৎসা দেওয়া চিকিৎসকদের জন্য তো কঠিন কাজ। আমরা এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। ফ্লোরে চিকিৎসা যাতে কাউকেই নিতে না হয় সেটি নিয়ে খুব দ্রুতই কাজ শুরু করা হচ্ছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। 

বেশিরভাগ চিকিৎসকরা কেন উপজেলা বা তৃণমূল পর্যায়ে থাকেন না সাংবাদিকদের এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে কেন চিকিৎসকরা থাকেন না সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উপজেলা পর্যায়ে একজন চিকিৎসককে থাকতে হলে সেখানে তার জন্য সুযোগ-সুবিধাও তো থাকতে হবে। চিকিৎসকদের নিরাপত্তাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। সামান্য কোনো কারণে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণ করা হলে এবং সেখানে তাদেরকে নিরাপত্তা ঠিকভাবে দেওয়া না হলে চিকিৎসকরা পরিবার পরিজন ছেড়ে এত দূরে গিয়ে থাকবেন না সেটাই তো স্বাভাবিক।

এজন্য আমাদেরকে প্রথমে চিকিৎসকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা নিয়ে কাজ করতে হবে। আমরা এই বিষয়টিতেও গুরুত্ব দিয়েছি। আশা করছি, আগামীতে এই সমস্যা অনেকটাই কমে আসবে বলে জানান মন্ত্রী।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ছাড়াও বিকালে স্থানীয় বিভিন্ন তৃণমূল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসক, নার্সদের সঙ্গে আলাদা করে একটি মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তিনি আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করবেন।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী ২৬ ও ২৭ জানুয়ারি দুদিনের সরকারি সফরে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। 

ইত্তেফাক/এবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য