Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরাইল-হামাস নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে থাকবে ৩টি ধাপ

ইসরাইল-হামাস নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে থাকবে ৩টি ধাপ

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে তিনটি ধাপ অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। যুদ্ধবিরতির প্রস্তাবে থাকবে পণবন্দীদের মুক্তি এবং ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি।


বার্তাসংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানিয়েছেন।

হামাস নেতা জানান, নারী, শিশু, বয়স্ক এবং আহতদের প্রথম পর্যায়ে মুক্তি দেয়া হবে। তারপরে সমস্ত পুরুষ ও নারী নিয়োগকারীদের মুক্তি দেয়া হবে। তৃতীয় ধাপে লাশ ফেরত দেয়া হবে।

তিনি আরো জানান, উভয়পক্ষই তিনটি পর্যায়ে সামরিক অভিযান বন্ধ করবে।

হামাসের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলকে কতজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। তা আলোচনায় সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্র : টাইমস অব ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য