Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ

গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ

গাজা ভূখণ্ডে সংঘর্ষ সাময়িকভাবে স্থগিত করতে ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনো পণবন্দি প্রায় ১০০ জনের মুক্তিকে নিশ্চিত করতে হামাসের সাথে যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ব্রেট ম্যাকগার্ককে বৃহস্পতিবার বলেন, সরকার ‘আমাদের জিম্মিদের মধ্যস্থতাকারীদের কর্তৃত্বকে সম্প্রসারিত করবে।’

বেনি গ্যান্টজ ইসরাইলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভায় গ্যালান্ট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে রয়েছেন। তিনি বুধবার দিনের শেষ দিকে বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। তার এই বক্তব্যের পরই গ্যালান্ট ওই মন্তব্য করেন।

তবে গ্যালান্ট বলেন, পণবন্দীদের মুক্তি সবার আগে এবং হামাস তাদের মুক্তি দিতে রাজি না হলে মুসলিমদের পবিত্র রমজান মাসেও গাজার দক্ষিণপ্রান্তে মিসর সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযান চালাবে ইসরাইল। রমজান মাস শুরু হচ্ছে ১০ মার্চ।

৭ অক্টোবরে ইসরাইলের উপর আকস্মিক হামলার সময় হামাস প্রায় ২৪০ জনকে পণবন্দি এবং ১২০০ জনকে হত্যা করেছিল।

গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে রাফাহ এলাকায় বৃহস্পতিবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এর ফলে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে।

ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসঙ্ঘ রিলিফ অ্যান্ড ওয়ার্কস সংস্থা বুধবার বলেছে, রাফাহতে বিমান হামলার বৃদ্ধি এই অঞ্চলে ‘অতিরিক্ত মানবিক কার্যক্রমকে আরও ব্যাহত করবে বলে আশঙ্কা বাড়িয়েছে।’

গাজায় হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, আগের দিন গাজা ভূখণ্ডজুড়ে প্রায় ১০০ জনকে হত্যা করেছে ইসরাইলের বাহিনী। এর ফলে ইসরাইলের পাল্টা আক্রমণে মোট মৃতের সংখ্যা ২৯,৪১০ জনে দাঁড়িয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জিউটাউন এলাকা ও গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পশ্চিমে আক্রমণ চালিয়েছে তাদের বাহিনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রেসাস বুধবার বলেছেন, গাজা ‘মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।’

জেনেভাতে তিনি সংবাদদাতাদের বলেন, ‘এই ভূখণ্ডের বেশিরভাগটাই ধ্বংস হয়ে গেছে। ২৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। আরও অনেকে নিখোঁজ, হয়ত মৃত এবং বিপুল সংখ্যক মানুষ আহত।’

তিনি আরো বলেন, ‘হাসপাতালে প্রায় ১১১ জন অসুস্থ ও আহত রোগী এবং কমপক্ষে ১৫ জন ডাক্তার ও নার্স রয়েছেন।’
সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য