বর্তমান এ সমস্যাসঙ্কুল অবস্থায় চারটি বস্তু আপনার অন্তরকে সুদৃঢ় রাখতে পারে:

0
231

বর্তমান এ সমস্যাসঙ্কুল অবস্থায় চারটি বস্তু আপনার অন্তরকে সুদৃঢ় রাখতে পারে:

১- আল-কুরআনুল কারীম তেলাওয়াত, অধ্যয়ণ ও সেটা অনুসারে আমল করা: কারণ, আল্লাহ বলেন, “আর এটা এজন্যই যে যাতে এ কুরআনের মাধ্যমে আমরা আপনার অন্তরকে প্রতিষ্ঠিত রাখতে পারি”। [সূরা আল-ফুরকান: ৩১]

২- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সীরাত এবং নবীদের কাহিনী পাঠ করা। কারণ, আল্লাহ বলেন, “আর এসব ঘটনা যা কিছু আমরা আপনার কাছে বর্ণনা করছি তা তো কেবল এ জন্যই যে এর মাধ্যমে আমরা আপনার অন্তরকে সুস্থির রাখি।” [সূরা হূদ: ১২০

৩- ইলম তথা জ্ঞান অনুযায়ী আমল। কারণ, আল্লাহ বলেন, “আর যদি তাদেরকে যা উপদেশ দেওয়া হচ্ছে সেটা অনুসারে তারা আমল করে তবে তা অবশ্যই হতো তাদের জন্য কল্যাণকর এবং কঠিনভাবে দৃঢ়কারী”। [সূরা আন-নিসা: ৬৬]

৪- দো‘আ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় দো‘আ করে বলতেন, “হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ”। [তিরমিযী: ২১৪০]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =