Thursday, September 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরবাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে আফগান পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলেম-ব্যবসায়ীদের বৈঠক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে আফগান পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলেম-ব্যবসায়ীদের বৈঠক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন ইমারাতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী ও বাংলাদেশের ধর্মীয় আলেম, ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি প্রতিনিধিদল।

বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে মাওলানা মুত্তাকী আফগানিস্তানে বিদ্যমান বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা জোরদার করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি প্রতিনিধিদল আফগানিস্তান সফর এবং দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে দেশটিতে বিদ্যমান বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে তারা।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আফগানিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও সম্প্রসারণ করা সম্ভব।

সূত্র: আরিয়ানা নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য