Friday, October 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকেন হঠাৎ দক্ষিণ গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল?

কেন হঠাৎ দক্ষিণ গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল?

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমিয়ে ফেলার কাজ শুরু করেছে। ওই এলাকা থেকে সামরিক বাহিনীর একটি ব্রিগেডকে সরিয়ে নেয়া হয়েছে।

তবে গাজায় উল্লেখযোগ্য পরিমাণ ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লের্নার বলেছেন, ‌‘এটা যুদ্ধের আরেক পর্যায়ের কার্যক্রমের অংশ।’

এটাকে তারা কৌশলগত কাজের অংশ হিসেবেই দেখছে। এতে যুদ্ধের ইতি টানার কোনো আভাস নেই। 

রবিবার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে গত বছরের অক্টোবরে হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর টানা ছয় মাস ধরে গাজায় হামলা করে যাচ্ছে ইসরায়েল। এতে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যাও লাখ ছোঁয়ার পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য