Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছেন বিশ্লেষক

ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছেন বিশ্লেষক

সিরিয়ায় কনস্যুলেটে হামলার জেরে ইরান ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটাকে ইস্যু করে ইসরায়েল ইরানে হামলার পায়তারা করছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।  

একজন বিশ্লেষক বলছেন, ইরানের হামলার জবাবে ইসরায়েল যে হুমকি দিয়েছে তা সম্ভবত তেহরান কর্তৃক ‘সরাসরি প্রতিশোধের’ মুখোমুখি হবে। অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে কালবিলম্ব ছাড়াই তেহরান তার জবাব দেবে।এই বিশ্লেষক বলেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইরানিরা এটা সহ্য করতে পারেনি।

 তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেন, প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করতে ইরানকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এখন ইসরায়েল প্রতিশোধের কথা বলছে। কিন্তু এটি ইরানে প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে না। এটি ইরানের ওপর আরেকটি হামলা হিসাবে দেখা হচ্ছে।

এই বিশ্লেষক বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফের হামলার সিদ্ধান্ত নেওয়ার প্রধান ইরানি সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ‘ইরানের ওপর যেকোনো আঘাতের সরাসরি জবাব দেওয়া হবে।’ 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য