Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুদ্ধোত্তর গাজা শাসন করতে চায় মাহমুদ আব্বাসের দল

যুদ্ধোত্তর গাজা শাসন করতে চায় মাহমুদ আব্বাসের দল

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা  বলেছেন,  হামাস-ইসরায়েল যুদ্ধ শেষে গাজা উপত্যকার শাসনভার পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ জোট) কাছে ফিরে আসবে।  পিএ জোটকে এ ব্যাপারে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার নেতৃত্বাধীন দল এক যুগেরও বেশি সময় ধরে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর নিযন্ত্রণ করে আসছে। 

রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ মোস্তফা বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা করা। পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ জোটকে অবশ্যই গাজার জনগণকে সহযোগিতা করার জন্য দ্রুত তৎপরতা চালাতে হবে। সেই সঙ্গে গাজার ভবিষ্যত শাসন ক্ষমতা গ্রহণের জন্যও প্রস্তুতি নিতে হবে।জর্ডান নদীর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম— এই তিন ভূখণ্ডের সমন্বয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিন।  কিন্তু ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে এ তিন ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে। ওই যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা বলেন, ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, গাজা-পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বাসিন্দা ফিলিস্তিনিদের প্রয়োজনীয় নাগরিক পরিষেবা প্রদান, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গাজার জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গাজা উপত্যকায়ও একসময় পিএ জোট ক্ষমতাসীন ছিল। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা দখল করে ইসলাপন্থী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। তারা পিএ জোটকে ভূখণ্ড থেকে বিতাড়িত করে। ২০০৬ সালের পর থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম রয়েছে পিএ জোটের অধীনে। অন্যদিকে গাজা রয়েছে হামাসের কাছে। 

দুই দলের মধ্যে রাজনৈতিক ও মতাদর্শগত ভিন্নতা থাকলেও সম্প্রতি চীনের উদ্যোগে হামাস এবং পিএ জোটের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলোচনা শুরু করেছেন।

কিছুদিন আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে এসেছিলেন মোহাম্মদ মোস্তফা। এখন পর্যন্ত চীন, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য