Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে ১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ইউনূস : জাহাঙ্গীর কবির...

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে ১৮৫ দেশে বার্তা পাঠিয়েছেন ইউনূস : জাহাঙ্গীর কবির নানক

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ড. মুহাম্মদ ইউনূস ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৪ জুলাই) মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। এ সময় তিনি ঢাকা- ১৩ আসনের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য বিতরণ করেন।জাহাঙ্গীর কবির নানক বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

তিনি বলেন, দেশ ঘিরে সবসময়ই ষড়যন্ত্র ছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তবে শেখ হাসিনা অসীম সাহসিকতার সাথে সব মোকাবিলা করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য