Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরহিন্দুরা ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে না : হিমন্ত

হিন্দুরা ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে না : হিমন্ত

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ থেকে রাজনৈতিক সংকটে পড়ার পর হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করেনি। তিনি বলেন, ‘হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছেন, লড়াই করছেন। গত এক মাসে একজনও হিন্দু নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করেননি।

তবে প্রতিবেশী দেশের মুসলিমরা ভারতের টেক্সটাইল সেক্টরে কর্মসংস্থানের খোঁজে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যারা আসছেন তারা আসামের জন্য নয়, বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটোরে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বোঝানোর জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।

গত ৫ অগস্ট সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা যখন তার সরকারি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে, তখনই আওয়ামী লীগ নেত্রী ভারতে চলে আসেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য