৪/ নিদ্রার আদব (كتاب آداب النوم)
পরিচ্ছেদঃ ১৩০: স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ৮৪৩, আন্তর্জাতিক নাম্বারঃ ৮৩৯
২/৮৪৩। উক্ত রাবী (আবূ হুরায়রাহ রা.) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’(কিয়ামতের) নিকটবর্তী যুগে মু’মিনের স্বপ্ন মিথ্যা হবে না। আর মু’মিনের স্বপ্ন নবুঅতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।’’ (অর্থাৎ মু’মিন স্বপ্ন যোগে ভবিষ্যতের খবর জানতে পারে। যেমন, অহীর দ্বারা নবীদেরকে ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করা হত।) (বুখারী ও মুসলিম) [1]
অন্য এক বর্ণনায় আছে, ’’আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সত্য কথা বলে, তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য।’’
(130) بَابُ الرُّؤْيَا وَمَا يَتَعَلَّقُ بِهَا
وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: « إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤيَا المُؤْمِنِ تَكْذِبُ، وَرُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأرْبَعِينَ جُزْءاً مِنَ النُّبُوَّةِ متفقٌ عَلَيْهِ
وفي رواية: أصْدَقُكُمْ رُؤْيَا، أصْدَقُكُمْ حَدِيثاً
[1] সহীহুল বুখারী ৭০১৭, ৬৯৮৮, মুসলিম ২২৬৩, তিরমিযী ২২৭০,২২৯১, মায ২৮৯৪, ৩৯১৭, আহমাদ ৭১২৮, ৭১৪৩, ৭৫৮৬, ৮৩০১, ৮৬০১, ১০২১২, ২৭২১৩, ২৭৩১৩, ২৭৩৭৮, মুওয়াত্তা মালিক ১৭৮১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
